
বোয়াল
| বোয়াল | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Animalia |
| পর্ব: | কর্ডাটা |
| (শ্রেণীবিহীন): | Fish |
| (শ্রেণীবিহীন): | Teleostomi |
| উপশ্রেণী: | Actinopterygii |
| বর্গ: | Siluriformes |
| পরিবার: | Siluridae |
| গণ: | Wallago |
| প্রজাতি: | W. attu |
| দ্বিপদী নাম | |
| Wallago attu Bloch & Schneider, 1801 | |
বোয়াল (বৈজ্ঞানিক নাম: Wallago attu) (ইংরেজি: helicopter catfish) হচ্ছে সিলুরিডে গোত্রের অন্তর্গত একটি ক্যাটফিশ। মালয়েশিয়ায় একে ইকান তাপাহ নামে ডাকা হয়, যা কিনা মালয়েশিয়ার তাপাহ শহরের নাম থেকে এসেছে।
বর্ণনা[সম্পাদনা]
এই প্রজাতির মাছের দেহ লম্বা ও পাশে চ্যাপ্টা। দেহ অাঁশহীন। মাথা চ্যাপ্টা এবং দুটি লম্বা ও দুটি খাটো স্পর্শী আছে। এদের দৈর্ঘ্য ২০০ সেন্টিমিটার এবং ওজন ৪৫ কেজিরও বেশি হতে পারে।[২]
বিস্তৃতি[সম্পাদনা]
বোয়াল মাছ বড় নদী, হ্রদ, পুকুরে পাওয়া যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে (বাংলাদেশ থেকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া, এমনকি আফগানিস্তানেও) বোয়ালের দেখা মেলে।
বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ[সম্পাদনা]
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে এখনো হুমকির সম্মুখীন নয়।[২]
No comments:
Post a Comment