
কাতল
কাতল বা কাতলা (বৈজ্ঞানিক নাম:Catla catla)[১](ইংরেজি: Catla) হচ্ছে Cyprinidae পরিবারের Catla catla গণের একটি স্বাদুপানির মাছ। এ মাছ বাংলাদেশে খুব জনপ্রিয়। এটি বাংলাদেশের স্থানীয় (Native) মাছ।
বিস্তৃতি[সম্পাদনা]
বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মায়ানমার অঞ্চলে পাওয়া যায়। ভারতের সমুদ্রবেষ্টিত দ্বীপের নদীতে শ্রীলঙ্কা এবং চীনে এদের অনুপ্রবেশ ঘটেছে। এটি নদী, পুকুর, বিল, হাওর, বাওর ইত্যাদি জলাশয়ের উপরিস্তরে বসবাসকারী মিষ্টি জলের মাছ।[২]
খাদ্য[সম্পাদনা]
সাধারণত জলাশয়ের মধ্য ও উপরের স্তরে থাকতে পছন্দ করে এবং ক্রাসটেসিয়া, শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদ এদের প্রধান খাবার।
প্রজনন[সম্পাদনা]
দুই বছরেই এরা প্রাপ্তবয়স্ক হয়ে থাকে। বর্ষাকালে প্লাবিত নদীতে (বিশেষত জলজ উদ্ভিদময় স্থানে) প্রজনন করে থাকে। এক প্রজনন ঋতুতে একটি মা মাছ প্রায় পনের থেকে ছাব্বিশ লক্ষ ডিম দিয়ে থাকে যা মাছের বয়স, দৈর্ঘ্য ও ওজনের এবং ডিম্বাশয়ের দৈর্ঘ্য ও ওজনের উপর নির্ভর করে কমবেশি হতে পারে।[৩]
চাষ পদ্ধতি[সম্পাদনা]
কাতল মাছের চাষ পদ্ধতি খুব সহজ। রুই জাতীয় অন্যান্য মাছের সাথে এই মাছ সহজেই চাষ করা যায়।
রন্ধনপ্রণালী[সম্পাদনা]
ভাজা , ঝোল জনপ্রিয়। মাথা বড় বলে মুড়িঘণ্টর জন্য বেশ উপযোগী।
বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ[সম্পাদনা]
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে হুমকির সম্মুখীন নয়
No comments:
Post a Comment